চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০১-১১, ৪:২১ PM / ২৫
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 
সৈয়দ মাহমুদ শাওন – নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়
 চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ সুমন আহমেদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম, টেক ল্যাব বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আজাদুর রহমান আজাদ,পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সেলিম আহমেদ,উপাধ্যক্ষ ওমর ফারুক, ইন্সট্রাক্টর (নন-টেক) ও সভাপতি বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি আব্দুল কাইয়ুম,এ্যালামনাই এসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক, ইন্সটিটিউট শাখার আব্দুল জব্বার,চিফ ইন্সট্রাক্টর (টেক) ফুড ড.মোঃ আরিফুল ইসলাম,চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) অহিদুল ইসলাম,চিফ ইন্সট্রাক্টর দূর্গা চরন রায়, চিফ ইন্সট্রাক্টর আফিদা রহমান,ডুয়েটে অধ্যায়নরত শিক্ষার্থী দীন মোহাম্মদ ও বিদায়ী শিক্ষার্থী বৃন্দ। বিকাল তিনটা হতে সন্ধ্যা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর