নড়াইলে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০১-১১, ৪:৪৩ PM / ১৫
নড়াইলে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে (৩৫) কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। সজিব সময় টেলিভিশনের নড়াইল প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত সৈয়দ হান্নানের ছেলে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নড়াইল সদর থানায় এ মামলা করেন আহত সাংবাদিক সজিব নিজেই। মামলায় অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজহার থেকে জানা যায়, গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে লোহাগড়া উপজেলা থেকে নড়াইল শহরে নিজ বাসার দিকে ফিরছিলেন তিনি৷ রাত ১১টা ৫০ মিনিটের দিকে শহরের শেখ রাসেল সেতুর মাঝ বরাবর পৌঁছালে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন তার রাস্তা অবরোধ করে। তাদের একজনের শরীরে পুলিশের লোগো সম্বলিত রিফলেকটিং ভেস্ট পরা ছিল। অন্য একজন নিজেকে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবির) উপ পরিদর্শক (এসআই) মুরাদ বলে দাবি করেন। এসময় তারা সজিবের পরিচয় জানতে চান। নিজের পরিচয় দিলে তখন তারা সজীবের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন। একপর্যায়ে দু’জন হামলাকারী সুপরিকল্পিতভাবে সজীবকে হত্যার উদ্দেশে ধারাল চাকু দিয়ে তার পেটে, পায়ের হাঁটুর উপরিভাগে, একই পায়ের গোড়ালির উপরে, বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে মোটরসাইকেলযোগে মালিবাগের দিকে পালিয়ে যান। এসময় সেতুর ওপর বেশ কয়েকজন মানুষ ছিল। পরে সজীবের চিৎকারে আশপাশের লোকজন এবং নড়াইল সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় সেদিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর