সপ্তবর্ণ ক্যাডেট কোচিং এর সিরাজগঞ্জ জেলার মধ্যে অবিস্মরণীয় সফলতা।

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০২-০৬, ৮:০৮ PM / ২৭
সপ্তবর্ণ ক্যাডেট কোচিং এর সিরাজগঞ্জ জেলার মধ্যে অবিস্মরণীয় সফলতা।
মোঃ সাহেব আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সপ্তবর্ণ ক্যাডেট কোচিং থেকে ৬ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বৃহস্পতিবার সকাল ৯ টায় বর্ণিল আয়োজনে এ ৬ জন শিক্ষার্থীকে প্রাণঢালা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালকমন্ডলী এবং শিক্ষকেরা।
লিখিত পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন: মোঃ বায়জিদ ইসলাম, মোঃ আাতাউর রহমান অন্তর, অর্জন ঘোষ, সাদিকাল রাজি, মোঃজুবায়ের হোসেন আরিফ এবং অন্যজন হলেন শরণ পাল।
বিগত বছর গুলোতে সপ্তবর্ণ ক্যাডেট কোচিং ক্যাডেট কলেজ লিখিত পরিক্ষায় শাহজাদপুর উপজেলার মধ্যে সবার শীর্ষে অবস্হান করলেও এ বছর সিরাজগন্জ জেলার মধ্যে সবার শীর্ষে অবস্হান করছে।এই সফলতার মূল চাবি কাঠি ‘পরিশ্রম’ বলে মনে করেন সপ্তবর্ণ মডেল স্কুলের পরিচালকেরা।
এ বছর সপ্তবর্ণ ক্যাডেট কোচিং থেকে ক্যাডেট কলেজ পরিক্ষায় ১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করলেও তাদের মধ্যে থেকে ৬ জন শিক্ষার্থী লিখিত পরিক্ষায় উত্তীণ হন যা সিরাজগঞ্জ জেলার মধ্যে একটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর