সুরাইয়ার মৃত্যুতে পরিবারে আহাজারি: দ্রত সুষ্ঠু বিচার চায় পরিবার

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০২-০৬, ৮:৩২ PM / ১১
সুরাইয়ার মৃত্যুতে পরিবারে আহাজারি: দ্রত সুষ্ঠু বিচার চায় পরিবার
নড়াইল জেলা প্রতিনিধি।
যশোরে এক আত্মীয়ের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সুরাইয়া। এরপর আর কথা হয়নি। আমার মেয়ে যদি অসুস্থ থাকত, পাঁচ দিন ভুগত, আমি মনকে বুঝ দিতে পারতাম। এখন তো আমি আমার মনকে বুঝ দিতে পারতিছিনে। আমার মণিকে কত যে কষ্ট দিয়ে মারিছে। আমি তো আমার সন্তানকে ফিরে পাব না। আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই আমি। এভাবেই মেয়ের ছবি ফোনে দেখিয়ে আহাজারি করছিলেন বাগেরহাটের ফকিরহাট থেকে উদ্ধার হওয়া নড়াইলের সুরাইয়া শারমিন দৃষ্টির (৩৩) মা সাবেজান বেগম। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুরাইয়ার বাবার বাড়ি নড়াইল পৌরসভার আলাদাতপুরে তার মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের শোক প্রকাশ করতে দেখা যায়। এখন সুরাইয়া তার বাবার বাড়িতে থাকতেন।
সুরাইয়া নড়াইল সদর হাসপাতালে আউটসোর্সিংয়ে চাকরি করতেন। তার স্বামী মাহফুজ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের একটি মেয়ে রয়েছে। গত শুক্রবার যশোরে একটি কাজের কথা আছে জানিয়ে পরিচিত এক বোনের বাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন ওই গৃহবধূ। বুধবার সন্ধ্যার দিকে সুরাইয়ার মরদেহ দাফন করা হয়েছে বলে জানা গেছে।
সুরাইয়ার ছোট বোন বন্যা বলেন, যেখানে লাশটি উদ্ধার করা হয়েছে, ওই এলাকায় আঁখি নামে তার (সুরাইয়া) এক বান্ধবীর বাসা আছে। আমরা জানতে পারছি, আপু সেখানেই গিয়েছিল।
সুরাইয়ার পরিবারের সদস্যরা বলেন, ওই গৃহবধূ যশোরের দড়াটানায় পৌঁছে ছোট বোন বন্যাকে মুঠোফোনে জানিয়েছিলেন। এরপর পরিবারের কারও সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। যশোরে যে নারীর কাছে যাওয়ার কথা ছিল, পরিবারের লোকজন তার কাছে সুরাইয়ার খবর জানতে চান। ওই নারী প্রথমে বলেন, ওই গৃহবধূ তার কাছেই আছেন। পরে ওই নারী বিষয়টি অস্বীকার করে বলেন, সুরাইয়ার সঙ্গে তার কথা হয়েছে, তিনি খুলনায় এক বান্ধবীর কাছে গিয়েছেন। এরপর বারবার চেষ্টা করেও যোগাযোগ করতে না পেরে শনিবার নড়াইল সদর থানায় একটি জিডি করেন সুরাইয়ার মা।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় ফকিরহাট থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর নড়াইল থেকে বুধবার সকালে একজনকে গ্রেফতার করা হয়। তাকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার আসামীরা হলেন- নড়াইল এলাকার সাইদুর রহমান (৩৫), ফকিরহাট জয়পুর এলাকার মাহিন্দ্রা চালক আজিজুর রহমান নয়ন (৩২) ও মাহিন্দ্রা চালক শহিদুর রহমান (৪৫)।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জয়পুর গ্রামে নলধা-মৌভোগ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুকুর থেকে শরীরে ইট বাঁধা ও গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সুরাইয়া শারমিন দৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর