মানুষের মনে কোন আঘাত দেবেন না,দলের ইমেজ বিনষ্ট করবেন না- জাহাঙ্গীর আলম

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৩-১৯, ১০:৩৭ AM / ১০
মানুষের মনে কোন আঘাত দেবেন না,দলের ইমেজ বিনষ্ট করবেন না- জাহাঙ্গীর আলম
ডেস্ক রিপোর্ট –
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম বলেছেন, বিএনপির প্রতি মানুষের মনে যে আশা আকাঙ্খার জায়গা তৈরি হয়েছে, চাঁদাবাজি দখল ও নির্যাতন করে তা নস্ট করবেন না। মানুষের মনে কোন আঘাত দেবেন না। দলের ইমেজ বিনষ্ট করবেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছু খোঁজ খবর রাখছেন। মনে রাখবেন দু’একজন চাঁদাবাজি দখলবাজদের দায় নেবে না বিএনপি।
মঙ্গলবার (১৮ মার্চ) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মহিলা কলেজে মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা ১৭ বছরে বিএনপি করেন নাই তারা এখন  এগিয়ে আসতে চাচ্ছেন। নাম মাত্র দলে আসলে হবে না কাজ করতে হবে। আপাতত পিছিয়ে থাকেন কিছুদিন আপনাদের আপনাদের কার্যক্রম দেখানোর পর সামনে আসবেন।
জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি। বাড়িতে ঘুমাতে পারিনাই। এখন অনেকে বড় গলায় কথা বলে। তখন তাদের খুঁজে পাওয়া যায়নি। এমন সুবিধাবাদীদের দলে জায়গা হবে না।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন,  উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা,  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্কেল আলী মাস্টার, উপজেলা বিএনপির সদস্য আবুল বাশার মুক্তা, সদস্য হুমায়ুন কবির বাবু, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙুর, সদস্য সচিব কুদরত ই মেহেরবান মিঠু প্রমুখ।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর