নওগাঁয় পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাক উল্টে ১ ডাকাত নিহত; আটক ২

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৩-২০, ৩:১৭ PM / ১১
নওগাঁয় পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাক উল্টে ১ ডাকাত নিহত; আটক ২
মোসফিকা আক্তার, জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁয় ডাকাতি করে পালানোর সময় পুলিশের ধাওয়ায় ট্রাক আটক, এক ডাকাত নিহত: আহত দুই ডাকাত ও ডাকাতির মালামাল উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় ট্রাক উল্টে বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর রাত ৪টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে।
পরে সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, রমজান মাসের শুরু থেকেই চুরি, ছিনতাই এবং ডাকাতি রোধে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন থেকে নওগাঁসহ আশেপাশের কয়েকটি জেলার অপরাধীদের চলাচলের উপর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গতকাল ১৯ মার্চ গভীর রাতে নওগাঁ জেলা পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, আন্তঃজেলা ডাকাত দলের একটি টিম নওগাঁয় ডাকাতি করার উদ্দেশ্যে এসেছে। এ তথ্যের ভিত্তিতে আমরা জেলার সকল রাস্তায় চেকপোস্ট বসায়। একপর্যায়ে রাত ২ টার দিকে মহাদেবপুর থানার এনায়েতপুর এলাকায় একটি ট্রাকে করে ডাকাতদল অবস্থান করছে এরূপ তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান সহ সকল থানার অফিসার ইনচার্জের সমন্বয়ে তাদের একাধিক টিমসহ তাদের পিছু ধাওয়া করে। ডাকাত দলটিকে আটকানোর জন্য মহাদেবপুর, পত্নীতলা, নওহাটা মোড়, বলিহার, সুতিহাট, মাতাজিহাট, বদলগাছি, জলিল চত্বর, বাইপাস রেলক্রসিং সহ সকল পথে শক্ত বেরিকেড দেয়া হয়। নওগাঁর মহাদেবপুর থানার নওহাটা মোড়ে কয়েকটি বালু বোঝাই ড্রাম ট্রাক ও মাল বোঝাই ট্রাক দিয়ে পুরো রাস্তা ব্লক করে দেয়া হয়। ডাকাত দলটি বেপরোয়াভাবে দ্রুত গতিতে ট্রাক চালিয়ে রাস্তার পাশের দোকানঘর ও ইলেক্ট্রিক পুল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর সদরের জলিল চত্বরে আরেকটি শক্ত বেরিকেড দেয়া হয়। ডাকাত দল সেটিও ভেঙে ১১০/১২০ কিমি বেগে বগুড়ার দিকে পালাতে থাকাকালীন রাত সাড়ে তিন টায় নওগাঁ বগুড়া বাইপাস হাইওয়ের বাইপাস ব্রীজের আধা কিলোমিটার পূর্বে শিবপুর নামক স্থানে ডাকাতদের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আহত অবস্থায় ৩ জন ডাকাতকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। বাকিরা ধান ক্ষেতের ভিতর দিয়ে পালিয়ে যায়। আহত ডাকাতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। উল্টে যাওয়া ট্রাক থেকে একটি চোরাই গরু এবং ২টি চোরাই ছাগল উদ্ধার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গরু-ছাগল চুরি ও ডাকাতি চেষ্টার ঘটনায় মহাদেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর