পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৪-১৭, ৩:১০ PM / ১৩
পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত
রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মাঠ পর্যায়ের কাজে সফলতা ও লার্নি শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক শাহ মোঃ সাদা’র সভাপতিত্বে কর্মশালায় অংশগ্রহন করেন পীরগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, ভিডিসি ও সকল উপকারভোগী বৃন্দ।

এতে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কায়ক্রমের বিবরণ দেন প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন। কর্মশালায় মুল কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শণের পাশাপাশি বিশদ বর্ণনা দেন ওয়ার্ল্ড ভিশনের পীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার ডায়মন্ড জেস্পার ঘাগ্রা।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক মোস্তফা মিয়া, সরোয়ার জাহান, বখতিয়ার রহমান, মাজহারুল মিলন, হাবিবুর রহমান হাবিব, মাহমুদুল হাসান,আখতারুজ্জামান রানা, রেজাউল করিম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগাড়ী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, উপকারভোগী কল্পনা রানী, সাগরিকা কিসকু, শান্তি বেগম, সুলতানা বেগম, ইশরাত জাহান মায়া, দিলরুবা আক্তার, শিল্পী আক্তার, হামিদা খাতুন, শ্রাবণী আক্তার প্রমুখ।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর