বড়াইগ্রামে প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে সেমিনার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৫-২৯, ৩:৪২ PM / ২২
বড়াইগ্রামে প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে সেমিনার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, বড়াইগ্রাম

নাটোরের বড়াইগ্রামে “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)” এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল করিম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ উপজেলা সমাজসেবা অফিসার ইমামুল হক

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানআলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী পরিচালক শাহাদৎ হোসেন। উপস্থিত ছিলেন সিংড়া ও নলডাঙ্গা উপজেলার সমাজসেবা অফিসার আবু দাউদ ও সুমন সরকার

এই প্রকল্পের আওতায় কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত ও কাঁসা-পিতল পণ্য প্রস্তুতকারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা জানানো হয়। অনুষ্ঠানে এই পেশার প্রতিনিধিসহ গ্রামীণ বাদ্যযন্ত্র শিল্পী, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।