গাছে ঝুলছিল যুবকের মরদেহ

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৬-০৭, ৯:৩৯ PM / ১৫
গাছে ঝুলছিল যুবকের মরদেহ

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথা উপজেলায় আকাশ মোল্যা (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা মোল্যারমোড় এলাকার একটি মাঠে ঝিকা গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। নিহত আকাশ মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত হারুন মোল্যার পুত্র।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মোল্যা তার মা ও ছোট বোনের সঙ্গে ফরিদপুর সদরের তালতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গত ৬ জুন রাতে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে সকালে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

নিহতের ফুপাতো ভাই ফাহিম জানান, “আকাশ অবিবাহিত এবং দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন। এজন্য তিনি ফরিদপুর রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন ছিলেন এবং কিছুদিন আগে রিহ্যাব থেকে ছাড়া পান। ধারণা করা হচ্ছে, ৬ জুন রাতের কোনো এক সময় তিনি ঝুলে আত্মহত্যা করেন।”

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে মনে করলেও তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর