চাঁদাবাজির প্রতিবাদে ডিপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-১১, ৮:১৮ PM / ৫৩
চাঁদাবাজির প্রতিবাদে ডিপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ

মোঃ ফোরকান ভূইয়া ঢাকা

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ঢাকার শিক্ষাঙ্গন। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই)-এর শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দক্ষিণ গেট থেকে মিছিল শুরু করে তেজগাঁও সাঁতরাস্তায় গিয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসেন। পুরো সময়জুড়ে শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে রাস্তা ও আশপাশের এলাকা।

মিছিলে শিক্ষার্থীরা জোর গলায় বলেন,
“আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?”
“চাঁদাবাজ আর খুনি, বাংলা ছাড় এখনই!”

তাদের দাবি, ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। শিক্ষার্থীরা জানান, রাষ্ট্র যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে জনতার রাস্তাই হবে প্রতিবাদের মুখ।

প্রতিবাদ চলাকালীন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানান, এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।