
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার বিকেলে ট্রাক্সফোর্সের যৌথ বাহিনী পৌর শহরের ভান্ডারা গ্রামের রংপুরিয়া মার্কেট সংলগ্ন কৃষ্ণ শীলের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন মেজর নাঈম। অভিযানে কৃষ্ণ শীল (নাপিত) (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষ্ণ শীল ওই এলাকার নরেন্দ্র শীলের ছেলে।
অভিযানে কৃষ্ণ শীলের বসতঘর থেকে ৪ পিস ইয়াবা, ফুয়েল পেপার, একটি চাপাতি, একটি ছুরি ও একটি হাসোয়াসহ ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কৃষ্ণ শীলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন,“মাদক ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে কৃষ্ণ শীলকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিকে জেলা হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান জানান,
“ট্রাক্সফোর্স অভিযানে মাদক আইনে অভিযুক্তকে অর্থদণ্ডসহ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।”