সালথায় আধা কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
dailymukti24
প্রকাশের সময় : ২০২৫-০৭-১৫, ২:০৩ PM /
৬৮

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথায় আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজাসহ রকিবুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের উত্তর চন্ডিবর্দী বাসস্ট্যান্ড এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত রকিবুল উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী গ্রামের মৃত দাদন ফকিরের ছেলে।
বিষটি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে উত্তর চন্ডিবর্দী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী রকিবুলকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :