
সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফরিন জাহান।
এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসফিয়া সাবেরিন, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মুসা হাশেমী, শহিদ শিহাব ও সিয়ামের পরিবারে সদস্য বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া হয়।