বেলকুচিতে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৯


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-২৯, ১২:৪৬ PM / ৩৯
বেলকুচিতে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৯

 বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে পৌরসভার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—হাফিজুল ইসলাম (৫০), আব্দুর রহমান (৪৫), আব্দুল্লাহ (৩৫), আইয়ুব আলী (৩০), আরিফ (২৮), রানা (২৯), কোহিনুর বেগম (৪০), হাওয়া খাতুন (৩২) ও শৈশব (২৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলকুচি পৌরসভার পাশে সরকারি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন হাফিজুল ইসলাম। পাশের বাড়ির আব্দুর রহমানের বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ তোলেন তিনি। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বেলকুচি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। উভয় পক্ষের কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”