চরফ্যাসনে অবসরপ্রাপ্ত ২০ শিক্ষক-কর্মচারীকে সহায়তা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-৩০, ২:০০ PM / ৪১
চরফ্যাসনে অবসরপ্রাপ্ত ২০ শিক্ষক-কর্মচারীকে সহায়তা

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাসন উপজেলায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর উপজেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত ২০ জন মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে চরফ্যাসন পৌরসভার কলেজপাড়ায় সংগঠনের নিজস্ব ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা তুলে দেওয়া হয়। জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার নিজস্ব তহবিল থেকে এ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ হুমায়ূন সরমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ নুরুজ্জামান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, অধ্যক্ষ শাজাহান, অধ্যক্ষ ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে চরফ্যাসনে অবসর, মৃত্যু, দুর্ঘটনা ও জরুরি প্রয়োজনে প্রায় ৩০ জন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীকে মোট ৯ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।