বাবুগঞ্জে অন্তরা বাস খাদে, আহত ১০

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-৩১, ৩:৪০ PM / ২৪
বাবুগঞ্জে অন্তরা বাস খাদে, আহত ১০

মেহেরুননেছা মেহের (বরিশাল প্রতিনিধি)

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এয়ারপোর্ট মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটির নম্বর ছিল ঢাকা মেট্রো-ব ১২-১৩৮৫।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সোজা গিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।

এলাকাবাসী অভিযোগ করেন, রহমতপুর মোড় এলাকাটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তারা দাবি করেন, এ এলাকায় স্পিড ব্রেকার বসানো, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং গতি নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা জরুরি।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর