

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসের ১ বছর পূর্তিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিজয় র্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র্যালি বের হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু প্রমুখ।
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৪টায় পৌর বিএনপি, বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতের মিছিলের আগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লা ও সঞ্চালনা করেন সেক্রেটারি ইমরান হোসেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।
সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর পক্ষ থেকেও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :