

প্রযুক্তি ডেস্ক, দৈনিক মুক্তি:
মাত্র ৭ বছরের ব্যবধানে ৩০ কোটিরও বেশি ব্যবহারকারীর আস্থা অর্জন করেছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। স্মার্টফোন খাতের গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৮ সালে যাত্রা শুরু করা রিয়েলমি ২০২১ সালে ১০ কোটি এবং ২০২৩ সালে ২০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে। এবার ২০২৫ সালে এসে ৩০ কোটি ব্যবহারকারীর আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিকে সহজলভ্য ও আকর্ষণীয় করতে তরুণদের চাহিদাকে প্রাধান্য দিয়েছে রিয়েলমি। গেমিং, ফটোগ্রাফি, আউটডোর অ্যাক্টিভিটি সহ তরুণদের আগ্রহের জায়গাগুলোতে আধুনিক প্রযুক্তির ডিভাইস সরবরাহ করে ব্র্যান্ডটি বাজারে দ্রুত জায়গা করে নিয়েছে।
রিয়েলমির প্রোডাক্ট লাইনে রয়েছে—
জি.টি. সিরিজ (ফ্ল্যাগশিপ ক্যাটাগরি)
নাম্বার সিরিজ (মিড-রেঞ্জ সেগমেন্ট)
সি সিরিজ (বাজেট ফ্রেন্ডলি)
প্রতিটি ব্যবহারকারী যেন নিজের বাজেট ও চাহিদা অনুযায়ী ফোন বেছে নিতে পারেন—সে চিন্তা থেকেই রিয়েলমির এই পণ্যানীতিতে বৈচিত্র্য দেখা যায়।
বক্তব্য:
রিয়েলমির এক আন্তর্জাতিক মুখপাত্র বলেন,
> “৩০ কোটি ব্যবহারকারীর আস্থা মানে ৩০ কোটি অনন্য গল্প। আমরা তরুণদের জীবনের সঙ্গী হয়ে ওঠার লক্ষ্যে কাজ করছি এবং তাদের উদ্ভাবনী মনোভাবকে প্রযুক্তিতে রূপ দিচ্ছি।”
বিশেষ অর্জন ও উদ্যোগ:
রিয়েলমির তৈরি গ্লোবাল কমিউনিটিতে বর্তমানে ১৫ মিলিয়নের বেশি ফ্যান যুক্ত।
প্রতিবছর ২৮ আগস্ট পালিত হয় ‘৮২৮ গ্লোবাল ফ্যান ফেস্টিভাল’।
গত বছর চীনের শেনঝেনে আয়োজিত ফেস্টিভালে উন্মোচন করা হয় মাত্র ৪ মিনিটে ফুল চার্জ হয় এমন ৩২০ ওয়াট চার্জিং প্রযুক্তি।
তরুণদের আকর্ষণে রিয়েলমি কাজ করছে জনপ্রিয় আইপি যেমন ড্রাগন বল, নারুতো ও ফ্রি ফায়ার এর সঙ্গে।
আপনার মতামত লিখুন :