বাংলাদেশে অপো এ৫ বাজারে


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-১৭, ৮:০৫ PM / ৫৯
বাংলাদেশে অপো এ৫ বাজারে

ডেস্ক রিপোর্ট | ঢাকা

বাংলাদেশের বাজারে এসেছে ‘আল্টিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন’ অপো এ৫ (৬ জিবি+১২৮ জিবি)। মাত্র ১৯,৯৯০ টাকায় অপোর অনুমোদিত স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন।
আইপি৬৫ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স, ১৪-স্টার মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স এবং এসজিএস গোল্ড সার্টিফিকেশনসহ ডিভাইসটি যেকোনো প্রতিকূল পরিবেশে ব্যবহারের জন্য উপযোগী।
ফোনটিতে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ চার্জ, যা ১৯ মিনিটে ৩০% চার্জ দিতে সক্ষম। ক্যামেরা সেকশনে আছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা। এআই ইরেজার ২.০ প্রযুক্তি দিয়ে সহজেই ছবির অনাকাঙ্ক্ষিত অংশ মুছে ফেলা যাবে।
মিস্ট হোয়াইট ও অরোরা গ্রিন রঙে পাওয়া যাচ্ছে ফোনটি, যা একদিকে টেকসই আবার অন্যদিকে স্টাইলিশ। অপো বাংলাদেশ ডিস্ট্রিবিউটরের এমডি ডেমন ইয়াং জানান, “অপো এ৫ বাংলাদেশের ব্যবহারকারীদের ডিউরেবল প্রযুক্তি দেবে, কোনো আপস ছাড়াই।”