ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
dailymukti24
প্রকাশের সময় : ২০২৫-১১-০৭, ২:৪৩ PM /
৩৭

ফাহিম হোসেন রিজু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম দুলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম শান্ত, যুবদলের সদস্য-সচিব মোফাজ্জল হোসেন প্রধান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মফিদুল ইসলাম, সদস্য সচিব আল রাজি রাজিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম এবং সদস্য সচিব আল মোবারছেরুল মনোয়ারুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :