

ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট থানার বিশেষ ক্ষমতা আইনে ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৬ নভেম্বর) রাত ৭টা ২৫ মিনিটে ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী (বাতানটেক) এলাকায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ অভিযান পরিচালনা করে আসামি মোঃ কবিরুল (৪২)-কে আটক করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেফতার হওয়া কবিরুল দিনাজপুরের ঘোড়াঘাট থানার কাজিপাড়া এলাকার মৃত রহিমুদ্দিনের ছেলে। ২০২১ সালের ৪ এপ্রিল দায়ের হওয়া ঘোড়াঘাট থানার মামলা নং ১৮৫/০৩ (এসটি) অনুযায়ী বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় তিনি ৪ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।
আপনার মতামত লিখুন :