তানোরে মেসার্স শাওন ট্রেডার্সের নতুন শাখার উদ্বোধন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-০৮, ১:৫৬ PM / ৩২
তানোরে মেসার্স শাওন ট্রেডার্সের নতুন শাখার উদ্বোধন

রাজশাহী প্রতিবেদক–রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের সরকারপাড়া বাজারে মেসার্স শাওন ট্রেডার্সের নতুন শাখার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন স্থানীয় খামারিদের আরও সহজলভ্য সেবা দিতে যাচ্ছে।

নতুন শাখা উদ্বোধনের পর সরকারপাড়া বাজারে পাওয়া যাবে মাছের খাদ্য, রোগ প্রতিরোধক ও চিকিৎসার ওষুধসহ বিভিন্ন খামার সরঞ্জাম। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সার ও কীটনাশক বিক্রয়ের মাধ্যমে কৃষকদের পাশে থেকে তাদের সমস্যায় আন্তরিকভাবে সহযোগিতা করে আসছে।

দোকানের প্রোপাইটর মো. মইনুদ্দীন বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যবসা নয়, কৃষক ও খামারিদের সঙ্গে আস্থা ও সম্পর্ক গড়ে তোলা।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, খামারি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বর্তমানে মেসার্স শাওন ট্রেডার্সের প্রধান শাখা মানিককন্যা বাজারে এবং নতুন দ্বিতীয় শাখা সরকারপাড়া বাজারে অবস্থিত।