

মোঃ আকাশ উজ্জামান শেখ | রামপাল (বাগেরহাট)
বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার চেয়ারম্যান মোড় এলাকার বালুর মাঠে উপজেলা বিএনপির সভাপতি হাফিজুল রহমান তুহিনএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন হাওলাদার। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির শাহাদাত হোসেন, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, “বিগত সরকারের সময় আমাকে নানা মিথ্যা মামলায় নির্যাতন করা হয়েছে, তবুও আমি শহীদ জিয়ার আদর্শ ও দলের প্রতি আনুগত্য থেকে সরে আসিনি। বিএনপির স্বার্থেই আমি কাজ করে যাচ্ছি, নিজের স্বার্থে নয়।”
তিনি আরও বলেন, “আমি উড়ে এসে জুড়ে বসিনি। যদি দল আমাকে এই আসনে মনোনীত করে, তাহলে মানুষের কল্যাণে কাজ করব। আর মনোনয়ন না পেলেও একইভাবে দলের জন্য কাজ চালিয়ে যাব— কারণ আমি বিএনপিকে ভালোবাসি, মনোনয়নকে নয়।”
আপনার মতামত লিখুন :