স্বামীকে বাঁচাতে গৃহবধুর কিডনি বিক্রির ঘোষণা

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-১২, ১২:২৪ PM / ১১
স্বামীকে বাঁচাতে গৃহবধুর কিডনি বিক্রির ঘোষণা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের গৃহবধূ সালমা বেগম নিজের কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তার ক্যান্সার আক্রান্ত স্বামীকে বাঁচানোর জন্য। দুই বছর ধরে চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে নিঃস্ব হয়েছেন তিনি। বিক্রি করেছেন গয়না, শেষ করেছেন সঞ্চয়, এমনকি ঋণ ও রক্ত বিক্রি করেও চিকিৎসা থামাননি।

তার স্বামী নব-মুসলিম রাকিব সরকার পেশায় মোটরসাইকেল মেকানিক। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসা ব্যয় মেটাতে না পারায় বন্ধ হয়ে গেছে চিকিৎসা।

কান্নাজড়িত কণ্ঠে সালমা বলেন, “সব বিক্রি করেছি, ঋণ করেছি, এখন কিছুই বাকি নেই। শুধু চাই আমার স্বামীটা যেন বাঁচে। প্রয়োজনে নিজের কিডনিও বিক্রি করবো তার চিকিৎসার জন্য।”

চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা ছাড়া রাকিবের প্রাণ বাঁচানো সম্ভব নয়। এজন্য প্রয়োজন বিপুল অর্থ।
স্থানীয়রা জানিয়েছেন, সালমা ও রাকিব দম্পতির অসহায় অবস্থা দেখে তারা গভীরভাবে মর্মাহত। সমাজের সামর্থ্যবান, মানবিক ও হৃদয়বান ব্যক্তিদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সবাই। যোগাযোগ: ০১৩০৪৬১৯১৮৯ (রাকিব সরকারের পরিবারের নম্বর)।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর