রাণীশংকৈলে আ.লীগের ৪ নেতা গ্রেফতার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-১২, ৮:৫০ PM / ২৪
রাণীশংকৈলে আ.লীগের ৪ নেতা গ্রেফতার

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— ধর্মগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান (৫০), একই ইউনিয়নের কর্মী জিয়াউর রহমান (৪০), বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান (৬০) এবং তাঁর ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা সারোয়ার লিয়ন (৩২)।
পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি রজব আলী অভিযোগ করেন, ওসি আওয়ামী লীগের পরিচয় দিয়ে বিএনপি-জামায়াত নেতাদের গ্রেপ্তার করছেন। তিনি দাবি করেন, ভরনিয়া সম্পদবাড়ী এলাকার এনামুল হকের পুত্র নেনারুল তাঁদের দলীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য হলেও, পুলিশ তাঁকে আ’লীগ হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে।
এছাড়া, পীরগঞ্জ যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু রাজোর গ্রামের বাসিন্দা হামিদুর রহমানকে মুক্তি দিতে অনুরোধ করলেও ওসি কর্ণপাত করেননি বলে অভিযোগ করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, “গ্রেপ্তার হওয়া সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।”