কেশবপুরে বাংলাদেশ দলিত পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-১৩, ৭:৫৭ PM /
কেশবপুরে বাংলাদেশ দলিত পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ইমরান হোসেন, কেশবপুর

বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) কেশবপুর উপজেলা শাখার ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় পরিত্রাণ কার্যালয়ে আয়োজিত এ সভাটি অনুষ্ঠিত হয় দাতা সংস্থা ইউরোপীয়ান ইউনিয়ন, খ্রীশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশন-এর অর্থায়নে বাস্তবায়িত “Strengthening Dalit Rights Movement (SDRM)” প্রকল্পের অধীনে।

সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা দলিত পরিষদের সভাপতি বাবু সুজন দাস। প্রধান অতিথি ছিলেন পরিত্রাণের প্রধান কর্মসূচি সমন্বয়কারী মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উজ্জ্বল কুমার দাস ও প্রকল্প ইভেন্ট অর্গানাইজার যোসেফ সরকার।

সভায় ইউনিয়ন পর্যায়ে দলিত জনগোষ্ঠীর সমস্যা, সংগঠনের চ্যালেঞ্জ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা করে সমাধানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মো. রবিউল ইসলাম তার বক্তব্যে বলেন, “দলিত পরিষদকে শক্তিশালী সংগঠনে রূপ দিতে হলে ঐক্য, শ্রদ্ধা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।” সহসভাপতি বাবু নিরাপদ দাস বলেন, “যার দল নেই, তার শক্তি নেই — তাই তরুণদের সংগঠনে যুক্ত হতে হবে।”

সভাটি সঞ্চালনা করেন যোসেফ সরকার এবং সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবক সুমন দাস ও রিনা দাস। সভাপতি সুজন দাস সবাইকে ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর