

মাহাবুব আলম | রাণীশংকৈল, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করতে রাণীশংকৈল ডিগ্রি কলেজ কনফারেন্স রুমে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বাস মালিক শামসুল আরেফিনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বাস মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী।
সভায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান, শ্রমিক ইউনিয়ন রাজ–৮৮ সভাপতি দানেশ আলী, জেলা বাস মালিক সমিতির সম্পাদক মাহবুবুর রহমান বাবু, বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, মটর মালিক সমিতির দপ্তর সম্পাদক নির্ণয় চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সভায় জেলা বাস মালিক সমিতির সভাপতি নম্র চৌধুরী বলেন, জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে অভ্যন্তরীণ রুটে মিনি বাস চালু অত্যাবশ্যক। তিনি জানান, আগামী ১৭ তারিখ থেকে মিনি বাস পুরো দমে চলাচল শুরু হবে।
তিনি আরও ঘোষণা দেন, অফিসগামী যাত্রীদের জন্য স্পেশাল গেটলক বাস সার্ভিস চালু করা হবে— “সকালবেলা অফিসগামীদের জন্য গেটলক গাড়ি দেওয়া হবে, যাতে মানুষ সময়মতো অফিসে পৌঁছাতে পারে।”
একই সঙ্গে তিনি জানান, যাত্রী স্বার্থ নিশ্চিত করতে “পাগলু ও সিএনজির তুলনায় ভাড়া কমানো হবে” এবং নিয়মশৃঙ্খলা বজায় রেখে যাত্রীসেবা বাড়ানো হবে।
আপনার মতামত লিখুন :