চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি’র আয়োজনে মিঠাপুকুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-১৫, ১:৫২ PM /
চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি’র আয়োজনে মিঠাপুকুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি;
রংপুরের মিঠাপুকুরে চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি’র আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ নভেম্বর) উপজেলায় নিউ লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর-৪ আসেনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী, এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল বাছেত মারজান,রংপুর থেকে আগত, ডা: আবু (মারুফ) মোঃ জাবালুল তারিক,(এমবিবিএস),ডাঃ নাইমা আফরোজ দিবা (এমবিবিএস), চ্যানেল এস টেলিভিশনের রংপুর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম প্রমূখ।
ক্যাম্পে শিশু, নারী ও বয়স্কদের সাধারণ রোগের পরামর্শ ছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, চোখ ও ত্বকের সমস্যার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আয়োজক চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম জানান, এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তার এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রামের মানুষের জন্য এটি ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী সেবা।
দিনব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর