

ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহাদুল ইসলাম (৫০)। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হরিপাড়া এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদুল ইসলাম শালিকাদহ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হরিপাড়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন শাহাদুল ইসলাম। এসময় দিনাজপুরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি মিনি ট্রাক তাকে মোটরসাইকেলসহ চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে; তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :