রাণীশংকৈলে সার বিতরণে হট্টগোল, আহত কর্মকর্তা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০২, ৪:০২ PM /
রাণীশংকৈলে সার বিতরণে হট্টগোল, আহত কর্মকর্তা

মোঃ মাহাবুব আলম | রাণীশংকৈল, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনায় এক কৃষি উপ-সহকারী কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) স্থানীয় বাজারে সার বিতরণের সময় কর্মস্থলে উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে বেধরক মারপিট করা হয়।

স্থানীয়রা জানান, মল্লিক টের্ডাসের প্রতিনিধি মোজাম্মেল হোসেন উমরাডাঙ্গী বাজারে সার বিতরণ করছিলেন। ঠিক সেই সময় ৩টি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে আসা ৫ জন কৃষক উপস্থিত হন, অন্য কৃষকরা সার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে হট্টগোল শুরু করে। উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনের সঙ্গে উপস্থিত কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম পৌঁছানোর পরও উপস্থিত লোকজন তাকে মারপিট করে।

আহত অবস্থায় আকতার হোসেনকে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, মাথায় প্রচন্ড আঘাত এবং দাত ভেঙেছে, চিকিৎসার পর ভিক্টিমের মতামতের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মল্লিক টের্ডাসের সত্তাধিকারী এবং প্রতিনিধি মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।