

খালিদ হোসেন, নড়াইল —নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘর থেকে মো. ইমরুল ভূইয়া (৩৭) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) পৌরসভার কুন্দশী গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ইমরুল ভূইয়া কুন্দশী গ্রামের মৃত লুৎফর রহমান ভূইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমরুল ভুইয়া একাই বসবাস করতেন এবং পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল না। স্ত্রীর সঙ্গে মামলা চলমান থাকায় তিনি দীর্ঘদিন একাকী ছিলেন। বুধবার দুপুরে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে তাকে গলিত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
আপনার মতামত লিখুন :