

জাকির হোসেন, শার্শা (যশোর)
যশোরের শার্শায় সারাদেশের ন্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করছেন। তবে চাকরি রাজস্ব খাতভুক্ত হলেও পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আছেন তারা।
তারা আরও বলেন, চাকরি রাজস্ব খাতভুক্ত হলেও নিয়োগবিধি না থাকায় বেতন গ্রেড উন্নয়ন, পদোন্নতি এবং চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগেও তারা লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করেছেন। তবে নিয়োগবিধি এখনও বাস্তবায়িত হয়নি। তাদের একটাই দাবি—নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করা হোক।
আপনার মতামত লিখুন :