

শিমুল হোসাইন | সাভার, ঢাকা
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক আজ ৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের ৫০ লাখ পরিবারকে ‘ফ্যামিলি সাপোর্ট কার্ড’ দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর মহিলারা মাসিক দুই হাজার থেকে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবেন।
তার ঘোষণায় উল্লেখ করা হয়—২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ২ কেজি সরিষার তেল, মসুর ডাল ও লবণ নিয়মিত সরবরাহ করা হবে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ বলে দাবি করেন তিনি।
পোস্টে আমিনুল হক দেশবাসীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে “ধানের শীষ” প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :