মাসব্যাপী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০৭, ৮:২৬ AM / ৩৩
মাসব্যাপী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

 মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাজার বছরের ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার মাসব্যাপী আয়োজনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে মেলা অফিস প্রাঙ্গণে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কমিটির সভাপতি মিজ. খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ ছাড়া বক্তব্য দেন—উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, কেন্দ্র গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক, জেলা নাগরিক পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সিনিয়র সহ-সভাপতি নুর নবী, সহ-সম্পাদক শাহাবুদ্দিন, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি, নেকমরদ ইউনিয়ন বিএনপির সম্পাদক তানজু, মেলা কমিটির সাধারণ সম্পাদক নবী আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংবাদিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেলা কমিটির নেতা আবু বক্কর সিদ্দিক মানিক।

বক্তারা বলেন, নেকমরদ ঐতিহাসিক মেলা এলাকার সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক। তাই মেলাটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রাণবন্তভাবে সম্পন্ন হোক—এ প্রত্যাশা সকলের।