
মোঃ আতাউর রহমান, নাচোল প্রতিনিধি-
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল–গোমস্তাপুর–ভোলাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে নাচোল পৌর জামায়াতের উদ্যোগে মধ্যবাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, “জাতীয় সংসদে সৎ ও ইমানদার প্রতিনিধি বাছাই করা প্রতিটি ভোটারের ঈমানী দায়িত্ব।” তিনি ভোটারদের যোগ্য প্রার্থীকে নির্বাচনের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন নাচোল পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও নির্বাচনী সমন্বয়ক ইয়াইয়া খালেদ এবং উপজেলা নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম।
এছাড়া উপজেলা ও পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নির্বাচনী প্রচারণা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।