

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব হলরুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নব কমিটির সদস্যদের শপথ পাঠ করান নির্বাচন কমিশনার সাংবাদিক হাসান আলী প্রধান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমীর মিজানুর রহমান, রংপুর-৬ পীরগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, পীরগঞ্জ পৌর বিএনপি সভাপতি সাইফুল আজাদ, এনসিপি নেতা মাসুম বিল্লাহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহম্মেদ, কৃষি কর্মকর্তা সুমন আহম্মেদ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজন।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি–সম্পাদকসহ মোট ১৩ জন নির্বাচিত হন।
আপনার মতামত লিখুন :