নড়াইলে লাটা গাড়ি উল্টে যুবক নিহত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০৮, ৩:১০ PM / ১৫
নড়াইলে লাটা গাড়ি উল্টে যুবক নিহত

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি গ্রামে বালুবোঝাই লাটাই ইঞ্জিনচালিত গাড়ি উল্টে চালক মো. হানিফ মোল্যা (২২) নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ উড়ানি গ্রামের জলিল মোল্যার ছেলে। বিষয়টি নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির নিশ্চিত করেন।


স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে পোড়াডাঙ্গা এলাকা থেকে বালুবোঝাই করে দ্রুতগতিতে লাটা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন হানিফ। মাইজপাড়া সুইচগেট মোড় ঘুরতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হানিফ গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বেলা ২টার দিকে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।