

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বেগম রোকেয়া দিবস, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং অদম্য নারী পুরস্কার-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, বিএনপির পৌর সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, বিএনপির সম্পাদক মহসিন আলী, শিক্ষিকা মেহবুবা আক্তারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় নারীদের বিভিন্ন সমস্যা, সহিংসতা প্রতিরোধ, অধিকার ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। পরে সমাজে বিশেষ অবদান রাখা অদম্য ৫ জন নারীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :