চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে বিদায় সংবর্ধনা অনুষ্টিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-০৪, ১:৪৭ PM /
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে বিদায় সংবর্ধনা অনুষ্টিত

সৈয়দ মাহামুদ শাওন | চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় ইনস্টিটিউট মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওমর ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের মূল শক্তি। শুধু ভালো চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সেলিম আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল জব্বার এবং মেস মালিক সমিতির সভাপতি নূর আলম আমিন।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২১–২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগ থেকে মোট ৪৭৯ জন শিক্ষার্থী কোর্স সম্পন্ন করে বিদায় নেন।