বাইশারীতে বিএনপির দোয়া মাহফিল


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-০৫, ৯:৫৯ PM /
বাইশারীতে বিএনপির দোয়া মাহফিল

মোঃ শাহারিয়া রেজা জিসাদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম মনিরুল হক মনু’র স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি, বাইশারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বাইশারী বাজার সংলগ্ন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

জেলা বিএনপির নেতা সাইফুদ্দিন বাহাদুর এবং বাইশারী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম রুবেলের যৌথ সঞ্চালনায় এবং বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান-৩০০ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।

প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরি বলেন, মরহুম মনিরুল হক মনু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাইশারী এলাকায় বিএনপিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক দলে রূপ দেন। তিনি বহু ত্যাগ-তিতিক্ষা ও নির্যাতনের শিকার হয়ে জাতীয়তাবাদী আদর্শকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দেন। তার আদর্শ ও অবদান দলীয় নেতাকর্মীদের ধারণ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

স্মরণ সভায় আরও বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু, মুজিবুর রশিদ ও নেজাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াহিয়া খান মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাংবাদিক আব্দুর রশিদ এবং বাইশারী ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা মরহুম মনিরুল হক মনু’র রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান স্মরণ করেন। অনুষ্ঠান শেষে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে নাইক্ষ্যংছড়ি উপজেলা ও বাইশারী ইউনিয়ন বিএনপির শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।