
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট)
বাগেরহাটের রামপাল সরকারি ডিগ্রি কলেজে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজ ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান সাব্বিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুসাইন শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লাহ। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত থাকেন।
এ ছাড়া কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শুভ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরজামাল শেখসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লাহ, ছাত্রদল সভাপতি মেহেদী হাসান সাব্বির এবং সাধারণ সম্পাদক হুসাইন শেখ। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, তার স্মৃতি ও অবদান বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তার রাজনৈতিক আদর্শ আগামীতেও অনুসরণীয় হবে।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।