

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১০ মামলার এক নারী আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার এসআই (নিরস্ত্র) আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে পুলিশ হুরী বেগম (৪০) নামের ওই নারীকে আটক করে। তিনি ভেলাইন গ্রামের আব্দুল করিম মিয়ার স্ত্রী এবং মৃত চাঁন মিয়ার কন্যা। দেহ তল্লাশির সময় বিশেষভাবে লুকিয়ে রাখা সাদা রঙের একটি কৌটা থেকে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডলের ১০৫টি ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত হুরী বেগম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদক সংক্রান্ত মোট ১০টি মামলা চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :