নাচোলে বিএনপি নেতার মৃত্যুতে শোক


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-১১, ১২:১৮ PM /
নাচোলে বিএনপি নেতার মৃত্যুতে শোক

মোঃ আতাউর রহমান, নাচোল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ শওকত আলী (মুহুরী) ইন্তেকাল করেন। শনিবার বিকেল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নাচোল ইউনিয়নের ভোগরইল গ্রামের বাসিন্দা।

তাঁর ইন্তেকালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার বেলা সাড়ে ১১টায় ভোগরইল গ্রামে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও বহু আত্মীয়স্বজন রেখে যান।