
সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জানুয়ারি) রাত ২টার সময় উপজেলার দৌলতপুর (পেস্তক) দক্ষিণপাড়ায় নিজ বাড়িতে আগুন দেওয়া হয়। ইয়াহিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা জানান, রাতে ইয়াহিয়ার বাড়িতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থালে গিয়ে আগুন নিভিয়ে নিয়ন্ত্রনে আনি। আগুনে ইয়াহিয়ার একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ঘরে আগুন লেগেছে বুঝতে পেরে তারা সবাই ঘর থেকে বাহিরে দ্রুত বের হয়। এতে কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে ইয়াহিয়া বলেন দুর্বৃত্তরা আমাকে হত্যার উদ্দেশ্যেই আমার বাড়িতে আগুন দেয়। রাজনৈতিক কারণে আমি বাড়িতে না থাকলেও আমার স্ত্রী সন্তান পরিবারের সবাই বাড়িতে থাকে। দুর্বৃত্তদের আগুন থেকে প্রাণে বাঁচার জন্য পরিবারের সদস্যরা ঘর থেকে দ্রুত বের হয়। আগুনে আমার ঘর, আসবা পত্র, পুড়ে যায়। আমি আমার পরিবারের সাথে আলোচনা করে দ্রুত আইনের ব্যবস্থা নেব।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা নেব।