বড়াইগ্রামে ট্রান্সফরমার চুরির ঘটনা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-১১, ১২:২৭ PM /
বড়াইগ্রামে ট্রান্সফরমার চুরির ঘটনা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের একটি মাল্টা বাগান থেকে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় মিজানুর রহমান ওরফে মাল্টা মিজানের মালিকানাধীন মাল্টা বাগানের ভেতরে স্থাপিত ৫ কেভিএ (কিলোভোল্ট অ্যাম্পিয়ার) ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে যায় চোরের দল।

ঘটনার পর থেকে ওই মাল্টা বাগানসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে কৃষি কার্যক্রম ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে ভুক্তভোগী থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং চোরদের শনাক্তে চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগেও গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় একই ইউনিয়নের কুমরুল গ্রামের বিভিন্ন কৃষি জমি থেকে ৫টি শ্যালো মেশিন চুরি হয়। এতে কৃষি জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। পরপর চুরির ঘটনায় এলাকায় চুরি-ডাকাতি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।