

আরিফুল ইসলাম | সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথায় বাংলাদেশের খ্যাতনামা ইলেকট্রনিকস কোম্পানি ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছেন জনপ্রিয় চলচ্চিত্র তারকা আমিন খান। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের থানারোডে তামিম ইলেকট্রনিক্সে এই শোরুমটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের সেলস ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার ফিরোজ আলম, ডিভিশন সেলসম্যানেজার জহিরুল ইসলাম জন, তামিম ইলেকট্রনিক সালথা বাজারের সত্ত্বাধিকারী সাহেব মাতুব্বর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাহেব মাতুব্বর জানান, ওয়ালটন বাংলাদেশের একটি খ্যাতনামা ইলেকট্রনিকস ব্র্যান্ড। ফরিদপুর জেলার মধ্যে এটিই প্রথম এক্সক্লুসিভ শোরুম। এখানে ওয়ালটনের গ্রাহকেরা তাদের পছন্দের সকল পণ্য সুবিধামত ক্রয় করতে পারবেন।
আপনার মতামত লিখুন :