

রতন মিয়া | পীরগঞ্জ (রংপুর)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার শাহিদুল ইসলাম শাহিদ আপিল শুনানি শেষে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় তিনি পুনরায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সুযোগ পান।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা কিছু ত্রুটি উল্লেখ করে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে খন্দকার শাহিদ নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। মঙ্গলবার আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় প্রদান করেন।
প্রার্থিতা ফিরে পাওয়ায় খন্দকার শাহিদ বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি। এখন জনগণের কাছে গিয়ে আমার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।” তিনি ভোটারদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এদিকে তার প্রার্থিতা ফিরে পাওয়ায় সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে পীরগঞ্জের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন।
আপনার মতামত লিখুন :