রাতের আঁধারে বাঁশঝাড় কেটে দিল দুর্বৃত্ত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-১৩, ১:১২ PM /
রাতের আঁধারে বাঁশঝাড় কেটে দিল দুর্বৃত্ত

মাহাবুব আলম | রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধারই গ্রামে ১২ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা ভুক্তভোগী আলাউদ্দিনের পৈত্রিক জমিতে লাগানো বাঁশঝাড় কেটে দিয়েছে। আলাউদ্দিন অভিযোগ করেন, তার পৈত্রিক জমি ৭০ বছর ধরে ভোগ দখলে রয়েছে এবং ওই জমিতে বাঁশঝাড় রোপণ করেছিলেন।

তিনি আরও বলেন, প্রতিহিংসার কারণে দুর্বৃত্তরা রাতের আঁধারে বাঁশঝাড় কেটে ক্ষতি করেছে। পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি উল্লেখ করেন, “আজ বাঁশঝাড় কাটছে, অন্যদিন আরও বড় ঘটনা ঘটতে পারে”। ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন এবং দোষীদের শাস্তি ও বিচারের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত সুমন মুঠোফোনে বলেন, “জমি নিয়ে বিরোধ রয়েছে। বাঁশকাটার বিষয়ে আমি জানি না, তবে থানা পুলিশ আমাকে কেন জিজ্ঞাসা করছে তা বুঝতে পারছি না।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, “বাঁশঝাড় কর্তনের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।”