আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীকে তলব


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-১৪, ৪:২১ PM / ১০
আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীকে তলব

রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে সশরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক কামরুন নাহার স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশটি গতকাল সোমবার প্রার্থীকে দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বুধবার ১৪ জানুয়ারি সকাল ১১টা ২০ মিনিটে বিচারকের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে বিএনপি প্রার্থীকে।

নোটিশ সূত্রে জানা যায়, রাজশাহী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শরিফ উদ্দিন মন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সব অটোরিকশা ও সিএনজি চালকদের মাঝে একটি করে চাদর, মাফলার ও ধানের শীষ প্রতীকসংবলিত ফ্ল্যাগ বিতরণ করেন। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়।