““৩৬তম বিসিএস থেকে ইউএনও—থেমে গেল ফেরদৌস আরার যাত্রা”


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-১৪, ৬:৪১ AM / ১৩
““৩৬তম বিসিএস থেকে ইউএনও—থেমে গেল ফেরদৌস আরার যাত্রা”

নিজস্ব প্রতিবেদক-

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। তিনি জানান, ইউএনও ফেরদৌস আরা কী কারণে অসুস্থ হয়ে পড়েন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। মঙ্গলবার তার হঠাৎ তীব্র মাথাব্যথা শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবনের সূচনা হয় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে। সর্বশেষ ২০২৫ সালের ৯ জানুয়ারি তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

ব্যক্তিগত জীবনে ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তিনি জন্মগ্রহণ করেন ঢাকা জেলায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি একজন শিক্ষকের সহধর্মিণী এবং এক কন্যা সন্তানের জননী।